তথ্য প্রযুক্তি প্রতিবেদক: অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২০৫০ সদস্যের অংশগ্রহণে জাপানে অনুষ্ঠিত হয়ে গেল পিএইচপি সম্মেলন ২০১৮।
শনিবার রাজধানী টোকিওর “ওতা সিটি ইন্ডাস্ট্রিয়াল প্লাজা পাইও” তে পিএইচপি ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনটি জাপান পিএইচপি কমিউনিটি ২০০০ সাল থেকে শুরু করে প্রতি বছর আয়োজন করে আসছে।
সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এই অনুষ্ঠানটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। ৭ টি ট্র্যাকে সমান্তরালে অনুষ্ঠানটি চলতে থাকে। অংশগ্রহণকারীরা তাদের পছন্দ অনুযায়ী ট্র্যাকে যোগদান করেন।
দুপুর বারোটা পর্যন্ত চলে প্রথমার্ধের আয়োজন। এরপর দুপুরের খাবারের বিরতির পর থেকে বিকেল ৩ টা ৫০ মিনিট পর্যন্ত চলে দ্বিতীয়ার্ধের আয়োজন। সবশেষে হালকা কথোপকথন এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি। পুরো অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়।
ইউটিউব লিঙ্ক:
বক্তাদের মূল্যবান বক্তব্যের পাশাপাশি স্পন্সরদের থেকে অংশগ্রহণকারীদের জন্য থাকে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী। উল্লেখযোগ্য কয়েকটি পিএইচপি ফ্রেমওয়ার্কের মধ্যে ভোটও অনুষ্ঠিত হয়। ডেভেলপারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে Laravel.
বক্তাদের ও তাদের বক্তব্য সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন: https://joind.in/event/japan-php-conference-2018
বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন জাপান পিএইচপি কনফারেন্সের অফিসিয়াল ওয়েবসাইট http://phpcon.php.gr.jp/2018/
