Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে দু’জন মহিলা কবির বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো সূর্যোদয়ের দেশ জাপানে দু’জন মহিলা কবির বইয়ের মোড়ক উন্মোচন করা হ।

রোববার রাজধানী টোকিওর পার্শ্ববর্তী প্রিফেকচার সাইতামার কাহাল গ্যালারিতে বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম, জাপান আয়োজিত  বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

কবি রওনক জাহানের কবিতার বই ‘আমি দূরবীন হাতে তোমারে ছুই’ এবং কবি ফেরদেীস স্বাধীনের ‘বৃষ্টির নৃত্যনন্দন’ কবিতার  বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ড. শাহরিয়ার সামস সামীর সঞ্চালনায় এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জুয়েল আহসান কামরুল।

এসময় উপস্থিত ছিলেন, জাপানে সবার প্রিয় এবং শ্রদ্ধাভাজন মুন্সী কে. আজাদ এবং মুন্সী আর সুলতানা দম্পত্তি, সাংবাদিক  ও লেখক কাজী এনসানুল হক, আব্দুর রহমান, ব্যবসায়ী নাসিরুল হাকিম এবং বাদল চাকলাদারসহ আরো অনেকে।

আব্দুল্লাহ আল মামুন/৮ এপ্রিল, ২০১৯/টোকিও, জাপান

Exit mobile version