1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
ইসরাইলের ‘নোংরা তৎপরতা’ প্রকাশ করায় আনাদোলু অফিসে হামলা: এরদোগান | দ্বিপ্রহর ডট কম
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ইসরাইলের ‘নোংরা তৎপরতা’ প্রকাশ করায় আনাদোলু অফিসে হামলা: এরদোগান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১২ মে, ২০১৯
  • ৮৭৩ বার পঠিত
ইসরাইলের ‘নোংরা তৎপরতা’ প্রকাশ করায় আনাদোলু অফিসে হামলা: এরদোগান

আঙ্কারা: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের নোংরা কর্মকাণ্ড ফাঁস হওয়া ঠেকাতে তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর গাজা অফিসে হামলা করা হয়েছে।

শনিবার ইস্তাম্বুল শহরে দেয়া বক্তৃতায় এরদোগান একথা বলেন। খবর পার্স টুডের।

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের নীরবতার কারণে ইসরাইল এই সাহস পেয়েছে এবং এখন তারা সংবাদ মাধ্যম ও মানবিক ত্রাণ সংস্থার কার্যালয়ে হামলা চালাচ্ছে।

এরদোগান বলেন, ইসরাইলের সমস্ত নোংরা কাজ যাতে প্রকাশ না হয় সেজন্য তারা সংবাদ মাধ্যম অফিসে হামলা চালাচ্ছে। এসব নোংরা কাজ যারা প্রকাশ করে দিচ্ছে তারাই ইসরাইলের শত্রুতে পরিণত হয়েছে।

গত সপ্তাহে ইসরাইলি জঙ্গিবিমান গাজা উপত্যকার আনাদোলু কার্যালয়ে বিমান হামলা চালায়। তবে ওই হামলায় কেউ হতাহত হয় নি।

এ সম্পর্কে এরদোগান বলেন, ইসরাইলের বলদর্পী নীতির পরও তুর্কি সংবাদ সংস্থা তার কাজ অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11