Site icon দ্বিপ্রহর ডট কম

সাকিব আবার সবার রাজা

সাকিব আবার সবার রাজা

আরও একটা ফিফটি করে ফিরেছেন সাকিব আল হাসান। তবে এর আগে ফিরেছেন সিংহাসনে। এই বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক আবার সাকিব। সাকিবকে সাক্ষী রেখেই গত ম্যাচে সবার ওপরে উঠে যান ডেভিড ওয়ার্নার। নিজের ইনিংসে সাকিব বেশ ভালোমতোই তাড়া করছিলেন ওয়ার্নারকে। কিন্তু ২২ রান দূরত্বে থেকে ফেরেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচটায়। আজ ৫১ রান করেছেন। একবার রিভিউ নিয়ে বেঁচে গেছেন। তার আগেই অবশ্য রানের মুকুটটা ফিরে পেয়েছেন। তৃতীয় ফিফটিটাকে তৃতীয় সেঞ্চুরিতে নিয়ে যেতে পারেননি। তবে চার বিশ্বকাপ মিলিয়ে হাজার রান পূর্ণ করে ফেলেছেন। সাকিবের আগে বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করেছেন ১৮ জন। আজকের ৮৩ রানের ইনিংসটি দিয়ে নয় থেকে মুশফিক উঠে এসেছেন ছয়ে।  

এই বিশ্বকাপে সর্বোচ্চ রান

ব্যাটসম্যানম্যাচরানগড়স্ট্রাইক১০০/৫০
সাকিব আল হাসান৬*৪৭৬৯৫.২০৯৯.১৬২/৩
ডেভিড ওয়ার্নার৪৪৭৮৯.৪০৮৭.৩০২/২
জো রুট৪২৪৮৪.৮০৯২.৭৭২/৩
অ্যারন ফিঞ্চ৩৯৬৬৬.০০১০৯.৬৯১/৩
কেন উইলিয়ামসন৩৭৩১৮৬.৫০৮০.৫৬২/১
মুশফিকুর রহিম৬*৩২৭৬৫.৪০৯২.৩৭১/২
রোহিত শর্মা৩২০১০৬.৬৬৯৪.৯৫২/১
এউইন মরগান২৭০৫৪.০০১২৪.৪২১/১
বিরাট কোহলি২৪৪৬১.০০১০২.০৯০/৩
স্টিভ স্মিথ২৪৪৪০.৬৬৮৯.০৫০/৩
Exit mobile version