1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
নতুন রেকর্ড গড়লেন সাকিব | দ্বিপ্রহর ডট কম
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

নতুন রেকর্ড গড়লেন সাকিব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৯৭৩ বার পঠিত
নতুন রেকর্ড গড়লেন সাকিব

এই বিশ্বকাপে শীর্ষ রান সংগ্রাহকদের দৌড়ে বেশ ভালোভাবেই ওয়ার্নার-ফিঞ্চ-রুটদের টেক্কা দিচ্ছেন সাকিব আল হাসান। এই টেক্কা দিতে গিয়েই গতকাল গড়ে ফেললেন দুর্দান্ত এক রেকর্ড।

টুর্নামেন্ট শুরু আগে কত দুশ্চিন্তা, কত সংশয়! সাকিব কি তিন নম্বরে ব্যাট করতে পারবেন? সাকিব তিন নম্বরে ব্যাট করলে মিডল অর্ডারে দলে হাল ধরবেন কে? তিন নম্বরে ব্যাট করার মতো কৌশলগত দক্ষতা কি সাকিবের আছে? সকল সংশয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সাকিব। দুই সেঞ্চুরি আর দুই ফিফটিতে রানের ফোয়ারা বইয়ে দিচ্ছেন। রান করতে করতেই গতকাল দুর্দান্ত এক রেকর্ড গড়লেন তিনি। এর আগে ক্রিকেটের কোনো সংস্করণে সিরিজ বা টুর্নামেন্টে ন্যূনতম চার শ রান করতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। এই বিশ্বকাপে সাকিবই এই কীর্তি গড়ে দেখালেন।

৬ ম্যাচ পার হয়ে গেলেও বাংলাদেশ আসলে খেলেছে ৫ ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে। এই পাঁচ ম্যাচে সাকিব করেছেন ৪২৫ রান। জ্বলজ্বল করছে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুরন্ত ৭৫ রান দিয়ে শুরু, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও করেছেন ৬৪ রান। এর পরেই সতীর্থ মাহমুদউল্লাহর কৃতিত্বে ভাগ বসিয়েছেন টানা দুই সেঞ্চুরি করে। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রান করেছেন, ওয়েস্ট ইন্ডিজকে কুপোকাত করার ম্যাচে অপরাজিত ছিলেন ১২৪ রানে।

কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিব শুরুটা করেছিলেন বেশ, কিন্তু মার্কাস স্টয়নিসের একটা স্লোয়ার ঠিকমতো বুঝতে না পেরে ক্যাচ দিয়ে থেমে গেছেন ৪১ রানে। তাতেই এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গিয়েছেন। শীর্ষে আছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ৬ ম্যাচে ৪৪৭ রান তাঁর। ৫ ম্যাচে ১০৬.২৫ গড়ে ৪২৫ রান সাকিবের। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান এ যাবৎকালে কোনো সিরিজ বা টুর্নামেন্টে ৪০০ রান করার কৃতিত্ব দেখাননি। বিশ্বকাপের শীর্ষ পাঁচ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে শুধু ভারতের ওপেনার রোহিত শর্মার গড়ই সাকিবের চেয়ে বেশি। ভেবে দেখুন, সাকিব যে ফর্মে আছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ভেসে না গেলে কি হতো? আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলে সাকিবের সতীর্থ ওয়ার্নার হয়তো এখনো এই তালিকায় দুই নম্বরেই থাকতেন!

টুর্নামেন্টের গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ বাকি আছে আর তিনটি। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে। এই তিন ম্যাচে প্রত্যাশিত ফলাফল পাওয়ার ওপর নির্ভর করে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া-না যাওয়া। আর সে জন্য সাকিবের এই দুরন্ত ফর্মে থাকা যে অনেক জরুরি!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11