1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
বাংলাদেশের সমর্থক এই ইংলিশরা কারা? | দ্বিপ্রহর ডট কম
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশের সমর্থক এই ইংলিশরা কারা?

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৭৭০ বার পঠিত
বাংলাদেশের সমর্থক এই ইংলিশরা কারা?

প্রতিবেদনের ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এটি কোনো বাংলাদেশি পরিবার নয়। এর পর মনে হতে পারে তাদের বাবা অথবা মা বাংলাদেশি, সে সুবাদেই এমন ছবি তোলা। সে ভাবনাটাও ঠিক নয়। তাহলে তাদের গায়ে বাংলাদেশের জার্সি কেন?

কারণ, তাদের বাবার নাম জেমি ডে। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমির কথায় বলা হচ্ছে। এবার বিষয়টা পরিষ্কার তো! জাতীয় ফুটবল দলের কোচ জেমির চার ছেলে। বাবার সূত্র ধরে তারা এখন বাংলাদেশ দলের সমর্থক হয়ে উঠেছে।

বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি চার ছেলের জনক। ছবির বাঁ পাশ থেকে ১৫ বছরের বড় ছেলে লুই, ৬ বছরের ছোট ছেলে জেস। এর পরেই দাঁড়িয়ে তার চেয়ে দুই বছরের বড় টিলার। সবার ডানে দাঁড়ানো হ্যারির বয়স ১৪। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের পর ছুটিতে যাওয়ার সময় চার ছেলের জন্যই বাংলাদেশ ফুটবল দলের জার্সি নিয়ে যান জেমি। তবে ফুটবলের সঙ্গে বড় দুই ছেলের জন্য ক্রিকেট দলের দুই সেট জার্সিও কিনতে হয়েছে তাঁকে। কারণ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানানো। আর যেহেতু নিজের দেশ ইংল্যান্ডে বিশ্বকাপ চলছে, ছেলেদের গায়ে বাংলাদেশের জার্সি না থাকলে আর কেমন হয়!

গত বছর মে মাসে বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করেছেন জেমি। সফলভাবে এক বছরের মেয়াদ পূরণ করাই জেমির সঙ্গে আবারও এক বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ এখন তাঁর কাছে সেকেন্ড হোম। তাই মাতৃভূমি ইংল্যান্ডের পর বাংলাদেশের সঙ্গেই থাকছে তাঁর সমর্থন, ‘ইংল্যান্ডের পরে আমি বাংলাদেশের সমর্থক। যেহেতু বাংলাদেশ আমার দ্বিতীয় দেশ, তাই এবার বিশ্বকাপে মন প্রাণ দিয়ে দলটিকে সমর্থন করব।’

বাংলাদেশ দলে জেমির পছন্দের খেলোয়াড় তামিম ইকবাল, তা তিনি আগেই জানিয়েছেন। তবে ছেলেদের পছন্দ বোলার রুবেল হোসেন। ছেলেদের নিয়ে মাঠে গিয়ে খেলা দেখার আগ্রহের কথাও জানালেন জেমি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11