জাপানের ওসাকা প্রদেশে নতুন করোনভাইরাসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া হিরোশিমা, কানাগাওয়া এবং ওতা প্রদেশে আরও ছয়টি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ১১ টা নাগাদ স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্থানীয় সরকার কর্তৃক রিপোর্ট করা মোট আক্রান্তের এসে দাঁড়িয়েছে ১০৬০ জনে।
ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপের ৭১২ জন আক্রান্তের সংখ্যা যোগ করা হলে, সংক্রমণের মোট সংখ্যা দাঁড়ায় ১৭৭২ জনে।
ক্রুজ জাহাজের আটজনসহ ভাইরাসজনিত মৃত্যুর সংখ্যা মোট ৪৫ জন।
প্রদেশ অনুযায়ী, হক্কাইডো প্রদেশে করোনা রোগী রয়েছে ১৫৯ জন , তার পরের অবস্থানে রয়েছে আইচি ১৪১ জন, টোকিওতে ১৩৬ জন, ওসাকা ১২৫, হায়োগো ১০৭, কানাগাওয়া ৭৫, সায়তামা ৪৫ এবং চিবাতে রয়েছে ৪২ জন।
সংক্রামিতদের মধ্যে ১৪ জন চীনার হুবেই প্রদেশ থেকে চার্টার্ড ফ্লাইটে ফিরে এসেছিল এবং ২৬ জন ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী, কোয়ারেন্টাইন অফিসার এবং যারা বিমানবন্দরে পরীক্ষার সময় এই ভাইরাসের সংক্রমণ পেয়েছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার অবধি ক্রুজ জাহাজের ১২ জনসহ মোট ৬১ জন সংক্রামক গুরুতর অবস্থায় রয়েছে।
বলা হয়েছে, যে জাপানের মোট ৭৬৬ জন (২১৫ জন ক্রুজ জাহাজ থেকে এবং ৫৫১ জন বৃহস্পতিবার বা তার আগে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি চলে গেছেন।
