Site icon দ্বিপ্রহর ডট কম

ফরদাবাদ শিশু মিয়া ফাউন্ডেশনের ঈদ উপহার

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে।

গত ১৫ মে ২০২০ ইউনিয়নের শিশু মিয়া মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার ১২শ পরিবারের মধ্যে ইফতার-সেহরি ও ঈদ সামগ্রী দেওয়া হয়। সাকসেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল ইসলাম রাশেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে এসমস্ত খাদ্য সামগ্রী সাধারণ মানুষের মাঝে উপহার হিসেবে তুলে দেন।

এর আগেও একাধিকবার সাকসেস গ্রুপের পক্ষ থেকে এলাকার কয়েক হাজার নিন্ম আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেন। এব্যাপারে রাশিদুল ইসলাম রাশেদ বলেন, দেশ এখন কঠিন দে র‌্যোগের মুখোমুখি দাঁড়িয়ে আছে। বলতে গেলে করোনা ভাইরাসের মহামারিতে সারা পৃথিবীই আজ চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছে। এই অদৃশ্য ভাইরাসের কারণে আমাদের এলকার নিন্ম আয়ের মানুষগুলো চরম বেকায়দায় পড়েছে। সরকারের পক্ষ থেকে দেশেল মানুষকে সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও হাজার হাজার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। আমাদের স্থানীয় এমপি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম সাহেবও দিনরাত কাজ করার পাশাপাশি গরীব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। প্রিয় নেতার দিকনির্দেশনা মোতাবেক মরহুম শিশু মিয়া মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমরাও আমাদের এলাকার নিন্ম আয়ের হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। আগামীতেও আমাদের সহযোগিতা ধারাবাহিকভাবে চলতে থাকবে।

Exit mobile version