1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
জাপানে ১২৬ কোম্পানিকে হারিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড লাভ | দ্বিপ্রহর ডট কম
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

জাপানে ১২৬ কোম্পানিকে হারিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড লাভ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত

জাপানে ১২৬ কোম্পানিকে হারিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘গ্রোথ পার্টনার্স’ লাভ করেছে সম্মানজনক ‘বিজনেস আইডিয়া অ্যাওয়ার্ড।

জাপানের ব্যবসায়িক অঙ্গনে অনন্য এক গৌরব অর্জন ব্যবসায়িক প্রতিযোগিতা ‘৪র্থ সাইতামা নিউ বিজনেস অ্যাওয়ার্ড’-এ অংশ নেওয়া ১২৬টি জাপানি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষ স্থানটি ছিনিয়ে নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান।
মঙ্গলবার (১৯ মে) জাপানের সাইতামা শহরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক মাহমুদ হাসানের হাতে এই গৌরবময় অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেওয়া হয়।

এই প্রতিযোগিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, পুরো আয়োজনে মাত্র একটি কম্পানিকে এই একক ‘আইডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। গ্রোথ পার্টনার্স তাদের যুগোপযোগী, উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা এবং বাস্তবমুখী দূরদর্শিতার প্রমাণ দিয়ে ১২৬টি স্থানীয় প্রতিযোগীকে পেছনে ফেলে একমাত্র শীর্ষ স্থানটি নিজেদের করে নিয়েছে।

পুরস্কারের বিচারকমণ্ডলী জানান, গ্রোথ পার্টনার্স’র বিজনেস প্ল্যান ও প্রযুক্তিগত ভাবনা ভবিষ্যতে বড় ধরনের প্রবৃদ্ধি, উন্নয়ন এবং সমাজে ইতিবাচক প্রভাব তৈরির ক্ষেত্রে এক বিশাল সম্ভাবনা ধারণ করে।
বিজয়ের অনুভূতি প্রকাশ করে গ্রোথ পার্টনার্স’র ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান বলেন, এই অর্জন আমাদের পুরো টিমের সম্মিলিত জয়। জাপানের মতো একটি উচ্চ প্রতিযোগিতামূলক, মেধাভিত্তিক এবং গুণমান-সচেতন বাজারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশিদের সক্ষমতা ও উদ্ভাবনী ক্ষমতাকে আরো শক্তভাবে তুলে ধরা।

বড় মাপের এই আয়োজনের পেছনে ছিল জাপানের অর্থনৈতিক, প্রশাসনিক ও ব্যাংকিং খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতা। ইভেন্টটির সহযোগী হিসেবে যুক্ত ছিল কান্টো ব্যুরো অব ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি; সাইতামা প্রিফেকচার এবং সাইতামা সিটি। আর্থিক খাতে যুক্ত ছিল জাপান ফাইন্যান্স করপোরেশন, সাইতামা রেজোনা ব্যাংক, মুসাশিনো ব্যাংকসহ প্রধান কয়েকটি শীর্ষ ব্যাংক। এ ছাড়া বাণিজ্যিক সংগঠন হিসেবে ছিল জাপান নিউ বিজনেস কাউন্সিল ফেডারেশন এবং সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফেডারেশন। জাপানের নীতি-নির্ধারক ও প্রধান প্রধান ব্যাংকিং খাতের এমন প্রত্যক্ষ সমর্থনের কারণে এই অ্যাওয়ার্ডকে জাপানি করপোরেট ও স্টার্টআপ অঙ্গনে অত্যন্ত প্রভাবশালী এবং সম্মানজনক স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়।

মাহমুদ হাসানের এই অভাবনীয় সাফল্য জাপানের মূলধারার গণমাধ্যমেও বেশ আলোড়ন তৈরি করেছে। ইভেন্টটি জাপানের প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য সাইতামা শিম্বুন’ এবং ‘ওমিয়া ইকোনমিক নিউজ’-এ বিশেষভাবে ফিচারড হয়েছে। এ ছাড়াও জনপ্রিয় নিউজ পোর্টাল ‘ইয়াহু নিউজ’-এ খবরটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে।

পাশাপাশি, এই উদ্ভাবনী বিজনেস ধারণার প্রচারণায় মাহমুদ হাসান জাপানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জে:কম-এর ‘জিমোতো টপিকস প্লাস’ টকশোতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন। অনুষ্ঠানটি সাইতামা, সেন্দাই এবং গুনমা অঞ্চলে এক সপ্তাহ ধরে প্রতিদিন দুইবার করে সম্প্রচার করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিচারকমণ্ডলী গ্রোথ পার্টনার্স’র আন্তর্জাতিক ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির মাধ্যমে মানবসম্পদ, আইটি ও ব্যবসায়ের মেলবন্ধন ঘটানোর চমৎকার কৌশলের ভূয়সী প্রশংসা করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জাপানের মূলধারার ব্যবসায়িক অঙ্গনে বাংলাদেশের এই গৌরবময় প্রতিনিধিত্ব নতুন প্রজন্মের প্রবাসী ও দেশীয় তরুণ উদ্যোক্তাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11